,

এবারের আইপিএলে সেরা বোলিং মোস্তাফিজের

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএল সিজন ফোরটিনে দুর্দান্ত বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান। তার গতির সামনে দাঁড়াতেই পারেননি সানরাইজার্স হায়দরাবাদের তিন তারকা ব্যাটসম্যান মনস পান্ডিয়া, মোহাম্মদ নবি ও রশিদ খান।

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪ ওভারে মাত্র ২০ রানে ৩ উইকেট শিকার করেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। চলতি আইপিএলে মোস্তাফিজের এটাই সেরা বোলিং ফিগার। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৯ রানে ২ উইকেট শিকার করেন এই কাটার মাস্টার।

রোববার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে হায়দরাবাদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে জস বাটলারের ব্যাটিং তাণ্ডবে ৩ উইকেটে আইপিএলের রেকর্ড তৃতীয় সর্বোচ্চ ২২০ রান করে রাজস্থান রয়েলস।

দলের হয়ে ৬৪ বল খেলে ১১টি চার ও ৮টি ছক্কায় ১২৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রাজস্থানের ইংলিশ তারকা ব্যাটসম্যান জস বাটলার। ৩৩ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৪৮ রান করেন অধিনায়ক সাঞ্জু স্যামসন।

বিশাল টার্গেট তাড়া করতে নেমে মোস্তাফিজের গতির মুখে পড়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রানে গুটিয়ে যায় ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন হায়দরাবাদ। ৪ ওভারে মাত্র ২০ রানে ৩ উইকেট শিকার করেন বাংলাদেশ সেরা পেসার মোস্তাফিজুর রহমান।

৫৫ রানের জয়ে সাকিব আল হাসানদের কলকাতা নাইট রাইডার্স ও ক্রিস গেইল-লোকেশ রাহুলদের পাঞ্জাব কিংসকে হটিয়ে সপ্তম পজিশন থেকে পাঁচ নম্বর পজিশনে উঠে যায় রাজস্থান।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের