,

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি

news-image

নিজস্ব প্রতিবেদন : টানা দাবদাহের পর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় রোববার বৃষ্টির দেখা মিলেছে। অসহ্য গরমের পর বহুল প্রত্যাশিত এই বৃষ্টি মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। রাতে রাজধানীতে কোনো কোনো এলাকায় মানুষকে বৃষ্টিতে ভিজতে দেখা গেছে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও মানুষকে বৃষ্টির ছবি পোস্ট করতে দেখা গেছে।

কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ও হয়েছে। এতে গরমও কমে এসেছে। এদিকে টানা তাপপ্রবাহের পর মাঝ বৈশাখে ঝড়ো হাওয়াসহ বজ্র্য বৃষ্টি হবে বলে আগেই আভাস দিয়েছিল আবহাওয়া অধিদফতর।

এ বছর বৈশাখের শুরুটা বৃষ্টিহীন যাচ্ছিল। গত মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে তৃতীয় তাপপ্রবাহ বইছে। প্রচণ্ড গরমে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। এ অবস্থায় এক পশলা বৃষ্টি মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে। বৃষ্টির পর রাজধানীর আবহাওয়া শীতল হয়েছে। বিভিন্ন বাসার মানুষকে ভিজতে দেখা গেছে।

blob:https://www.facebook.com/a2d1d741-a9b4-406d-beb6-42964b01cf76

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য