,

স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিয়ে অপু বিশ্বাস নিজেই মানলেন না

news-image

বিনোদন প্রতিবেদক : করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ উদ্বেগ ঢালিউড কুইন’খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাসের। সকলকে স্বাস্থ্যবিধি মনে চলার জন্য বারবার আহ্বান জানিয়েছেন তিনি। গত শুক্রবার ফেসবুক লাইভে এসে এই চিত্রনায়িকা বলেন, ‘এখন পরিবেশটা খুব একটা ভালো না। পরিস্থিতি আমাদের সঙ্গে নেই। আমি বসে বসে সংবাদ দেখছিলাম। বিগত দিন থেকে এ পর্যন্ত আমাদের আক্রান্তের সংখ্যা হলো ৭ লাখ ৩৫ হাজার ৩২২ জন। খুবই দুঃখজনক। সত্যি কথা বলতে গেলে, আমি একটি কথাই বলতে চাই। অতীত থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত। যখন আমাদের এ মহামারি শুরু হয়েছে, তখন আমরা যে পরিস্থিতি মোকাবিলা করিনি; আজকে তার থেকে কঠিন পরিস্থিতি মোকাবিলা করছি।’

সাড়ে পাঁচ মিনেটের ওই লাইভে একবার নয় কয়েকবার স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলেছেনে এই চিত্রনায়িকা। অথচ সবাইকে ‘স্বাস্থ্যবিধি’ মানার কথা বলে নিজেই উল্টো পথে হাটলেন! গতকাল বেশ কয়েকজন মডেল, সংগীতশিল্পীকে নিয়ে রাজধানীর যমুনা ফিউচার পার্কে কেক কাটেন অপু বিশ্বাস।

জানা গেছে, যমুনা ফিউচার পার্কের গ্রাউন্ড ফ্লোরে আহাম ফ্যাশন হাউজের শোরুম উদ্ভোধন করেন অপু। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী এফ এ সুমন, মডেল বারিশা, তৃনা, অন্তরা, ট্রান্স জেন্ডার তাসনুভা আনান, আহামের কর্ণধার জীবনসহ অনেকে।

সবাইকে নিয়ে কেক কাটেন এই চিত্রনায়িকা। উদ্ভোধনী অনুষ্ঠানে সামাজিক দূরত্ব তো পরের কথা, কারও মুখেই ছিল না মাস্ক। আর যে দু’একজনের মাস্ক ছিল তাও থুতনির নিচে। আর ছোট্ট একটি স্থানে সবাই জড়ো হয়ে কেক কাটার আয়োজনে অংশ নেন। ছবিও তোলেন পাশাপাশি দাঁড়িয়ে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য