,

আবার পশ্চিমবঙ্গ মমতার

news-image

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের গণনা পর্ব চলছে। নন্দীগ্রামে সকাল থেকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এগিয়ে থাকলেও ১৪ রাউন্ড ভোট গণনা শেষে এগিয়ে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৪ রাউন্ড শেষে তিনি দুই হাজার ৩৩১ ভোটে এগিয়ে আছেন। আজ রোববার এপিবি আনন্দের সর্বশেষ সংবাদে এ তথ্য জানানো হয়েছে।

সর্বশেষ তথ্যে দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস ২০২টি আসনে ও বিজেপি ৮৭টি আসনে এগিয়ে রয়েছে। তবে ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, তৃণমূল কংগ্রেস ২০২টি আসনে ও বিজেপি ৭৮টি আসনে এগিয়ে রয়েছে।

নন্দীগ্রামে এখন পর্যন্ত যে অঞ্চলগুলোর গণনা হয়েছে, সেই অঞ্চলগুলোতে তৃণমূল থেকে বিজেপিই শক্তিশালী। অনেকেরই ধারণা গণনা পর্ব যত এগোবে এই হিসেব নিকেশ অনেকটাই বদলে যেতে পারে।

তৃণমূল কংগ্রেসের জয়ের প্রবণতা স্পষ্ট হলেও স্বয়ং মমতার পিছিয়ে পড়ার প্রাথমিক খবরে একটা মিশ্র প্রতিক্রিয়া ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে দেখা দিয়েছে।

বিধানসভার মোট আসন ২৯৪টি থাকলেও নির্বাচনের মধ্যে দুই প্রার্থীর মৃত্যু হওয়ায় দুটি আসনের নির্বাচন স্থগিত হয়। ফলে, আজ ২৯২টি আসনের ভোট গণনা শুরু হয়েছে কড়া নিরাপত্তার মধ্যেই।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য