,

ঈদে এক চ্যানেলে শাকিব খানের ১৮ ছবি

news-image

বিনোদন প্রতিবেদক : টেলিভিশনের ঈদ আয়োজনের বড় অংশ জুড়ে থাকেন শাকিব খান। এবার নাগরিক টেলিভিশনে প্রচার হবে এ নায়কের সর্বাধিক ১৮টি সিনেমা।

এ সব ছবিতে শাকিবের বিপরীতে আছেন অপু বিশ্বাস, শাবনূর, রোমানা, ববি, সাহারা ও জয়া আহসান।

ঈদের দিন সকাল ১১টায় প্রচার হবে ‘বিয়ে বাড়ি’, সন্ধ্যা পৌনে ৬টায় ‘মাই নেম ইজ খান’ এবং রাত সাড়ে ১১টায় ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’।

ঈদের দ্বিতীয় দিন সকাল ১১টায় প্রচার হবে ‘আমাদের ছোট সাহেব’, দুপুর আড়াই ‘লাভ ম্যারেজ’, সন্ধ্যা পৌনে ৬টায় মিনিটে ‘রাজা বাবু’ এবং রাত সাড়ে ১১টায় ‘স্বামীর সংসার’।

‍তৃতীয় দিন একই সময়ে প্রচার হবে যথাক্রমে ‘ফুল নেবো না অশ্রু নেবো’, ‘হিটম্যান’, ‘হিরো দ্য সুপারস্টার’ এবং ‘টাকার চেয়ে প্রেম বড়’।

এর পরদিন সকাল ৮টায় প্রচার হবে ‘স্বপ্নের বাসর’, সকাল ১১টায় ‘সবার ওপরে প্রেম’ ও সন্ধ্যা পৌনে ৬টায় ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি-১’। পঞ্চম দিন সন্ধ্যা পৌনে ৬টায় প্রচার হবে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি-২’।

ষষ্ঠ দিন দুপুর আড়াইটার ‘সবার ওপরে তুমি’। সপ্তম দিন সকাল ১১টায় প্রচার হবে ‘মা আমার স্বর্গ’ এবং শাকিব খানের ১৮ নম্বর ছবি ‘সন্তান আমার অহংকার’ প্রচার হবে এদিন দুপুর আড়াইটায়।

এ দিকে ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য প্রস্তুত আছে শাকিবের দুই ছবি ‘অন্তরাত্মা’ ও ‘বিদ্রোহী’। কিন্তু করোনার কারণে আপাতত কোনো সুখবর দিতে পারছেন না নির্মাতারা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য