,

সালমান ও দিশার বয়স একই!

news-image

বিনোদন ডেস্ক : বলিউড নায়কদের হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে পর্দার প্রেম নতুন কিছু নয়। সালমান খান বরাবরই এ ব্যাপারে সিদ্ধহস্ত।

সাম্প্রতিক সিনেমা ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’-এ বয়সে ২৭ বছরের ছোট দিশা পাটানির সঙ্গে প্রেম করতে দেখা যাবে সালমানকে। তা নিয়ে আপত্তি তুলেছেন সিনেমাপ্রেমীদের একাংশ। তবে সে সবের ধার ধারেন না ‘ভাইজান’। উল্টো জানিয়ে দিলেন, পর্দায় তাদের দেখে মনে হবে বয়সের কোনো ব্যবধান নেই।

এক ভিডিওতে দিশার ভূয়সী প্রশংসা করেছেন অভিনেতা। সালমানের কথায়, ‘‘খুব ভালো কাজ করেছে দিশা। খুব সুন্দর দেখতে লাগছে ওকে। আমাদের দুজনকে সমবয়সী মনে হচ্ছে। ওকে আমার বয়সের নয়, আমাকে ওর বয়সের মতো মনে হচ্ছে।”

সালমানের মতে, তিনি যদি এই বয়সে মারপিটের দৃশ্যে অভিনয় করতে পারেন, তা হলে একইভাবে প্রেমের দৃশ্যও করতে পারেন অবলীলায়।

এর আগে ‘ভারত’ সিনেমায় সালমানের বিপরীতে অল্প সময়ের জন্য অভিনয় করেন দিশা। আর ‘রাধে’তে এলেন পূর্ণাঙ্গ নায়িকা হয়ে।

অতীতে এ নায়ক ‘চুম্বনহীন দৃশ্যের’ শর্তে অভিনয় করলেও এ ছবিতে ব্যতিক্রম দেখা গেছে। ইতিমধ্যে ট্রেলারে তেমন দৃশ্য প্রকাশ হতেই হইচই শুরু হয়েছে।

এই প্রথম নয়। অতীতে সোনম কাপুর, আনুশকা শর্মা, জ্যাকুলিন ফার্নান্দেজদের মতো অভিনেত্রীদের সঙ্গে পর্দায় প্রেম জমিয়েছেন সালমান। তারা প্রত্যেকেই সালমানের চেয়ে প্রায় বছর ২০ বা তার বেশি ছোট।

ঈদুল ফিতর উপলক্ষে ১৩ মে প্রেক্ষাগৃহ ও কয়েকটি ডিজিটাল প্ল্যাটফর্মে একযোগে মুক্তি পাবে ‘রাধে’।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের