,

মহাকাশ স্টেশন ত্যাগ ৪ নভোচারীর

news-image

অনলাইন ডেস্ক : চার নভোচারী স্পেসএক্স মহাকাশ যানে করে শনিবার পৃথিবীতে ফেরার উদ্দেশে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ত্যাগ করেছেন।

এই চার নভোচারী মহাকাশে ১৬০ দিন অতিবাহিত করেন। খবর: বাসস।

দ্য ক্রু ড্রাগন ক্যাপসুলটি রবিবার গ্রিনিচ মান সময় ০০৩৫টায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে আসে। পৃথিবীতে ফিরতে তার সাড়ে ছয় ঘণ্টা লাগার কথা।

ফ্লোরিডার পানামা সিটিতে গ্রিনিচ মান সময় ০৬৫৭টায় স্পেসএক্সের অবতরণের কথা রয়েছে।

এদিকে মহাকাশ স্টেশনে থাকা সাত নভোচারীর মধ্যে যে চারজন ফিরে আসছেন, তাদের একজন মার্কিন নভোচারী মাইকেল হপকিন্স।

মহাকাশ যানটি যখন তাদের নিয়ে মহাকাশ স্টেশন ছাড়ছিল, তখন হপকিন্স সেখানে রয়ে যাওয়া নভোচারীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমাদের আতিথেয়তার জন্য ধন্যবাদ। পৃথিবীতে আমাদের শিগগিরই দেখা হবে।’

নভোচারী হপকিন্স, ভিক্টর গ্লোভার, শ্যানন ওয়াকার ও জাপানের শোচি নগুচি গত নভেম্বরে মহাকাশে যান।

প্রাথমিকভাবে তাদের বুধবার ফেরার কথা থাকলেও অবতরণস্থলের খারাপ আবহাওয়ার কারণে তা পেছানো হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য