,

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধে নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত ২০, আটক -১৩

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধে জের ধরে দু’পক্ষের সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ১৩ জনকে আটক করেছে পুলিশ।শনিবার দুপুর ১২ টার দিকে  উপজেলার বড়তল্লা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম জানা যায়নি। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূএে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে বড়তল্লা গ্রামের নেওয়ামত বেপারি বাড়ি ও মোশারফ মিয়ার বাড়ির লোকজনের বিরোধ চলছিল। এর জের ধরে দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ  জানান, সংঘর্ষকারীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় ১৩ জনকে আটক করা হয়েছে। পুলিশ বাদী হয়ে থানায় মামলা করবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য