,

লন্ডনের আকাশে আস্ত সুইমিং পুল ভাসছে

news-image

অনলাইন ডেস্ক :  লন্ডনের একটি রাস্তা থেকে ১১৫ ফুট ওপরে ভাসছে আস্ত সুইমিং পুল। যা কারো কারো কাছে স্বপ্নের মতো, আর কেউ দেখছে ‘প্রতিপত্তির প্রতীক’ হিসেবে।

সিএনএন এক প্রতিবেদনে জানায়, এই স্কাই পুলের দৈর্ঘ্য ৮২ ফুট বা ২৫ মিটার। এটি দক্ষিণ-পশ্চিম লন্ডনের দুটি দশতলা বাড়ির মধ্যবর্তী স্থানজুড়ে অবস্থিত, আর এ দুটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাসিন্দারাই সুইমিং পুলটির ভাগ্যবান ব্যবহারকারী।

বলা হচ্ছে, এটি বিশ্বের সবচেয়ে বড় ফ্রিস্ট্যান্ডিং এক্রেলিক পুল। যার অবস্থান টেমস নদীর দক্ষিণ তীরের খুবই কাছাকাছি। এখানে সাঁতার বা গোসল করতে করতে লন্ডনের বিস্তৃত সীমানা, বিশেষ করে লন্ডন আই ও ওয়েস্টমিনিস্টার দেখা যাবে। আর পুলের স্বচ্ছ অবকাঠামো ও পানির কারণে মনে হতে পারে— এ তো সাঁতার নয়, ঠিক যেন আকাশে ওড়া।

এ পুলটি তৈরি হয়েছে কলোরাডোতে, এরপর ৫ হাজার মাইল পাড়ি নিয়ে নিজের বাড়ি পেয়েছে।

এই পুলের গভীরতা ১০ ফুট, এতে ৩৭৫ টন পানি ধরে।

সাগর ও সড়ক পথ ধরে এক্রেলিকের সুইমিং পুলটি লন্ডনে আনা হয়। একে তোলার জন্য ব্যবহার করা হয় ৭৫০ টনের মোবাইল ক্রেন, সাহায্যের জন্য ছিল আরেকটি ৫০ টনের ক্রেন।

লন্ডনের অভিজাত এলাকায় এ পুলের অবস্থান। অ্যাম্বাসি গার্ডেন নামের এ আবাসনে একটি দুই বেডের অ্যাপার্টমেন্ট কিনতে খরচ হবে কমপক্ষে ১৬ লাখ ডলার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য