বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির রেকর্ড গড়া সেই বুট জোড়া অবিশ্বাস্য মূল্যে বিক্রি হলো

news-image

স্পোর্টস ডেস্ক : সান্তোসের ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের গড়া রেকর্ড ভেঙে একক কোনো ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলদাতার খেতাব নিজের করে নিয়েছিলেন লিওনেল মেসি। ওই ম্যাচে যে বুট পরে মাঠে নেমেছিলেন তিনি, দুই সপ্তাহ আগে সেই বুট জোড়া নিলামে তুলেছিলেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড। যার সব অর্থই ব্যয় হবে অসুস্থ শিশুদের চিকিৎসাখাতে। মেসির সেই বুট জোড়া নিলামে তোলার পরই বিভিন্ন মানুষ কেনার আগ্রহ দেখায়। ১৪ দিনের নিলাম শেষে অবিশ্বাস্য মূল্যে বিক্রি হয়েছে সেই বুট জোড়া।

লন্ডনের বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টিস নিলামে তোলে তার বুটজোড়া। পরে শুক্রবার প্রতিষ্ঠানটি জানায়, এক লাখ ৭৩ হাজার ডলারে (১ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার ৩২৯ টাকা) বিক্রি হয়েছে বুট জোড়া। তবে ক্রেতার নাম প্রকাশ করেনি ক্রিস্টিস।

স্পেনের ন্যাশনাল আর্ট মিউজিয়ামে একটি সংস্থাকে মেসি তার এই বুট জোড়া প্রদর্শনীর জন্য দান করেছিলেন। কিন্তু তারা এটাকে প্রদর্শনীতে না রেখে ভিন্ন রকমের উদ্যোগ নিয়েছিল। শুরুতে তারা এই বুট জোড়ার নিলাম প্রক্রিয়া শুরু করেছে। সেখান থেকে পাওয়া অর্থ দেওয়া হবে বার্সেলোনার ভল হেব্রন ইউনিভার্সিটির কলা ও স্বাস্থ্য প্রকল্পে, যা দিয়ে অসুস্থ শিশুদের চিকিৎসা সহায়তা দেওয়া হবে।

গত ১৯ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নিলামে ছিল মেসির জুতো জোড়া। ধারণা করা হচ্ছিল, ৬০ থেকে ৮০ হাজার ইউরোতে বিক্রি হবে এগুলো। তবে ধারণাকে ছাড়িয়ে গেছে নিলামের অর্থের পরিমাণ। জার্মানির ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক আডিডাসের নেমেসিজ বুটজোড়া মেসির জন্য বিশেষভাবে তৈরি। তাতে ছোট ছোট করে লেখা আছে মেসির স্ত্রী, তিন সন্তানের নাম ও জন্মতারিখ।

প্রসঙ্গত, গত বছরের ২২ ডিসেম্বর রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ৬৫ মিনিটে গোল করে বার্সার হয়ে দারুণ একটি মাইলফলক স্পর্শ করেন মেসি। স্প্যানিশ জায়ান্টদের জার্সিতে পেলেও সান্তোসে গড়া ৬৪৩ গোলের রেকর্ড ভেঙেছিলেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা ফরোয়ার্ড।

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান