,

কত দাম মাহির নতুন গাড়ির?

news-image

বিনোদন প্রতিবেদক : ঢালিউড নায়িকারা আজকাল বিলাসবহুল গাড়ি কিনছেন। সে খবর ভাগাভাগি করে নিচ্ছেন ভক্তদের সঙ্গে।

সম্প্রতি নতুন গাড়ি নিয়ে ফেইসবুক পেজে ভিডিও পোস্ট করেছেন মাহিয়া মাহি।

জানা যায়, এক স্কুল বন্ধুর শোরুম থেকে গাড়িটি কিনেছেন ‘অগ্নি’-খ্যাত নায়িকা। গাড়ির ব্র্যান্ড টয়োটা হ্যারিয়ার। ২০১৫ সালের অ্যালভ্যান্স প্রিমিয়ার মডেল এটি।

আরও জানা যায়, গাড়িটির বর্তমান বাজার মূল্য ৫৭ লাখ থেকে ৬০ লাখ টাকা।

ফেইসবুকে সম্প্রতি গাড়ির ছবি ও ভিডিও দিলেও এটি মূলত দেড় মাসে আগে অর্ডার করেছিলেন।

এর আগে মাহি চালাতেন মিৎসুবিশির ল্যান্সার ইএক্স মডেলের গাড়ি। যার বাজার মূল্য ছিল প্রায় ২৫ লাখ টাকা।

মাহির শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স থাকায় তিনি অধিকাংশ জায়গায় নিজে ড্রাইভ করেন। শুটিং না থাকলে কিংবা শুটিংয়ের ফাঁকা সময়ে বন্ধুদের নিয়ে লং ড্রাইভে যেতে পছন্দ করেন।

মাহি অভিনীত মুক্তি প্রতীক্ষিত ছবির মধ্যে রয়েছে ‘আনন্দ অশ্রু’, ‘যাও পাখি বলো তারে’, ‘আশীর্বাদ’, ‘স্বপ্নবাজী’। এছাড়া তার অভিনীত ওয়েব সিরিজ ‘মরীচিকা’ও খুব শিগগিরই মুক্তি পাবে।

সাম্প্রতিক সময়ে নতুন গাড়ি কিনেছেন নুসরাত ফারিয়া,পরী মনি ও অপু বিশ্বাস।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য