,

ছেলেকে বাঁচাতে চিকিৎসকের পা ধরলেন মা!

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ছেলে। হাসাপাতাল থেকে জানানো হয়, চিফ মেডিক্যাল অফিসারের কার্যালয়ে পাওয়া যাবে ওষুধ রেমডেসিভির। আর তা শুনেই দৌড়ে সেখানে ছুটে যান মা রিঙ্কি দেবী। কিন্তু সেখানেও দীর্ঘক্ষণ অপেক্ষা করে মেলেনি সেই ওষুধ। পরে ওই কর্মকর্তার পা ধরে ওষুধের জন্য অনুরোধ করেন রিঙ্কি দেবী।

গতকাল বৃহস্পতিবার ওই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দেখা গেছে, করোনায় আক্রান্ত ছেলের জন্য রেমডেসিভির চেয়ে চিকিৎসকের পা জড়িয়ে ধরেছেন এক মা। ভারতের উত্তর প্রদেশের নয়ডায় ঘটনাটি ঘটেছে।

ভারতে করোনাভাইরাসের সংক্রমণের কারণে দিল্লি, মুম্বাইসহ কয়েকটি শহরের স্বাস্থ্যব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। ভয়াবহভাবে তৈরি হয়েছে অক্সিজেন-সংকট। হাসপাতালগুলোতে মিলছে না সিট ও প্রয়োজনীয় ওষুধ। এমন পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়, মা রিঙ্কি দেবী উপায় না পেয়ে চিফ মেডিক্যাল অফিসারের পায়ে ধরে কাতর অনুরোধ করেন, ‘আমার ছেলে মরতে বসেছে, আমায় ওষুধটা দেবেন দয়া করে।’ এ সময় চিফ মেডিক্যাল অফিসার দীপক ওহরি তার প্রেসক্রিপশন দেখেন। কিন্তু রেমডেসিভিরের মজুদ না থাকায় তাকে সাহায্য করতে পারেননি।

ভারতে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা মহামারি। দেশে বেড়েই চলেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। হাসপাতালগুলোতে তৈরি হয়েছে অক্সিজেন সংকট। অক্সিজেন বিপর্যয়ে দেশটিতে বিপুল সংখ্যক মানুষের মৃত্যুও হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, এই মুহূর্তে করোনায় প্রতিদিন গোটা বিশ্বে যত মৃত্যুর ঘটনা ঘটছে, তার ২৫ শতাংশই ভারতের।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য