,

শিমুলিয়াঘাটে যানবাহনের দীর্ঘ সারি

news-image

মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে দক্ষিণবঙ্গগামী যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। গত কয়েকদিন দক্ষিণবঙ্গ থেকে ঢাকামুখী যাত্রী চাপ থাকলেও শুক্রবার (৩০ এপ্রিল) ভোর থেকে দক্ষিণবঙ্গগামী যানবাহনের সংখ্যা বেড়ে গেছে ঘাটে।

শুক্রবার সকাল থেকে ঘাটে চারশতাধিক ব্যক্তিগত গাড়ি ও দুইশতাধিক পণ্যবাহী বড় গাড়ি অবস্থান করছে বলে বিআইডাব্লিউটিসি সূত্রে জানা গেছে। আর এসব যানবাহন পারাপারে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের বহরে থাকা ১৬টি ফেরি বর্তমানে সচল রয়েছে।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, শুক্রবার ছুটির দিন হওয়ায় স্বাভাবিকের চেয়ে যানবাহনের চাপ বেড়েছে। তবে যাত্রী চাপ তেমনে বাড়েনি।

তিনি আরও বলেন, কেউ কেউ আবার ঈদকে কেন্দ্র করে আগেই বাড়ি ফিরছেন। এখন ছোটগাড়িগুলো পারাপার করা হচ্ছে শুধু। পর্যায়ক্রমে সকল গাড়িই পার করা হবে।

এদিকে লকডাউনে গণপরিবহন বন্ধ থাকার নির্দেশনায় নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। তবে নিয়ম আমান্য করে বিচ্ছিন্নভাবে কিছু স্পিডবোট ও ট্রলার চলাচল করতে দেখা গেছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য