,

ভারতে রেকর্ড ৩ লাখ ৮৭ হাজার শনাক্ত, মৃত্যু ৩৫০১

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারতে দৈনিক সংক্রমণে ফের বিশ্ব রেকর্ড হয়েছে। একদিনে মারা গেছেন ৩৫শ’র বেশি।

ওয়ার্ল্ডো মিটারের শুক্রবার সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৩ লাখ ৮৬ হাজার ৮৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৩ হাজার ৫০১ জন।

এ নিয়ে ভারতে করোনার মোট সংক্রমণ দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৮৭ লাখ ৫৫ হাজারে। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৮ হাজার ৩১৩ জন।

এদিকে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেছেন, জুলাই এবং আগস্ট মাসে মহারাষ্ট্রে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ।

তিনি বলেছেন, করোনার তৃতীয় ঢেউ সামাল দিতে এখন থেকেই প্রস্তুত হতে হবে প্রশাসনকে।

বৃহস্পতিবার জেলা প্রশাসক এবং শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের মন্ত্রী রাজের তোপে বলেন, ‘আমাদের আত্মনির্ভর হওয়া অত্যন্ত প্রয়োজন। বিশেষ করে অক্সিজেনের বিষয়ে। অক্সিজেনের অভাব নিয়ে কোনো অজুহাত মানতে রাজি নন মুখ্যমন্ত্রী, তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য