,

গ্রানাডায় ধরাশায়ী বার্সা

news-image

স্পোর্টস ডেস্ক : জিতলেই পয়েন্ট তালিকায় চূড়ায়, শিরোপা সম্ভাবনা হবে জোরালো। লিওনেল মেসির গোলে শুরুটাও দারুণ হলো বার্সেলোনার। কিন্তু দ্বিতীয়ার্ধে অল্প সময়ে পাল্টে গেল চিত্র। পাল্টা-আক্রমণে দারুণ দুটি গোলে অসাধারণ এক জয় নিয়ে ফিরল গ্রানাদা।

স্প্যানিশ লা-লিগায় বৃহস্পতিবার রাতের খেলায় ক্যাম্প ন্যূতে অনুষ্ঠিত ম্যাচে পুচকে গ্রানাডার বিপক্ষে জেতা তো দূরের কথা ড্র-ই করতে পারল না মেসিরা। এদিন গ্রানাডার বিপক্ষে ২-১ গোল ব্যবধানে হেরেছে শিরোপা প্রত্যাশী বার্সেলোনা। ফলে রিয়াল মাদ্রিদ এবং অ্যাতলেটিকো মাদ্রিদকে টপকে শীর্ষে উঠাও হলো না রোনাল্ড কোমানের শিষ্যদের।

জয়ের আশায় খেলতে নামা বার্সা এই হারে এখন ৩৩ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে আছে লিগের পয়েন্ট তালিকার তিন নম্বরে। সমান ম্যাচে সমান পয়েন্ট রিয়াল মাদ্রিদের। তারা মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় বার্সার চেয়ে এক ধাপ এগিয়ে দুই নম্বরে জিনেদিন জিদানের দল।

৩৩ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাতলেতিকো মাদ্রিদ। আর চার নম্বরে থাকা সেভিয়াও আছে শিরোপার দৌড়ে, ৩৩ ম্যাচে তাদের পয়েন্ট ৭০।

নিজেদের মাঠে বল দখল এবং আক্রমণে এগিয়ে ছিল বার্সেলোনা। পুরো ম্যাচে গ্রানাডা শট নিয়েছে মাত্র ৫টি।

এদিন ম্যাচের ২৩ মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় বার্সালোনা। ডি-বক্সের বাইরে গ্রিজমানকে পাস দিয়ে দ্রুত ভেতরে ঢুকে পড়েন মেসি। সঙ্গে লেগে থাকা প্রতিপক্ষের একজনকে এড়িয়ে বল ধরার ফাঁকেই ফরাসি ফরোয়ার্ড দারুণভাবে শরীরটা ঘুরিয়ে ফিরতি পাস বাড়ান। আর বল ধরে বাঁ পায়ের কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন আর্জেন্টাইন তারকা।

বিরতির পর ম্যাচের ৬৩তম মিনিটে সমতায় ফেরে সফরকারীরা। মাঝমাঠ থেকে আসা বলে পা লাগিয়েও ঠেকাতে পারেননি অস্কার মিনগেসা। উল্টো তাতে সুবিধা হয় মার্চিসের। গতি কমে আসা বল প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে টের স্টেগেনকে পরাস্ত করেন ভেনেজুয়েলার এই ফরোয়ার্ড।

৭৯তম মিনিটে বাঁ দিক থেকে আদ্রিয়ান মারিনের ক্রস ডি-বক্সে পেয়ে ঠান্ডা মাথায় একটু নিচু হয়ে কোনাকুনি হেডে স্কোরলাইন ২-১ করেন বদলি নামা ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড মোলিনা। জায়গা থেকে নড়ার সুযোগ পাননি টের স্টেগেন। রক্ষণেও আশে পাশে দেখা যায়নি কাউকে! শেষ পর্যন্ত গ্রানাডার বিপক্ষে ২-১ গোল হেরে মাঠ ছাড়ে বার্সেলোনা।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা