,

ইসরায়েলে ধর্মীয় উৎসবে পদদলনে ৪৪ মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : ইসরায়েলে এক ধর্মীয় উৎসবে পায়ের নিচে চাপা পড়ে ৪৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৬৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার ভোরের দিকে দেশটির উত্তরাঞ্চলীয় সাফেদ শহরের মাউন্ট মেরন পর্বতের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ এ খবর জানিয়েছে। এতে বলা হয়, বিপুল সংখ্যক ইহুদি ধর্মাবলম্বী ইসরায়েলি নাগরিক ‘লাগ বাওমের’ নামক ধর্মীয় উৎসব উদযাপন করতে দেশটির উত্তরাঞ্চলীয় সাফেদ শহরের মাউন্ট মেরন পর্বতের কাছে একত্রিত হয়। বৃহস্পতিবার রাতেই মেরনে জড়ো হয় লাখো মানুষ। মধ্যরাতের পর ভিড় বাড়তে থাকায় নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। হঠাৎ শুরু হয় হুড়োহুড়ি। এ সময় অনেকে পড়ে যায়। শুক্রবার ভোরে হতাহতের এই ঘটনা ঘটে।

ইসরায়েলের চিকিৎসক দলের উদ্ধৃতি দিয়ে হারেৎজ আরও জানিয়েছে, আহতদের মধ্যে ২৪ জনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে ৬টি অ্যাম্বুলেন্স হেলিকপ্টার পাঠিয়েছে নেতানিয়াহু প্রশাসন। একইসঙ্গে বহু সংখ্যক চিকিৎসককেও ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এদিকে হতাহতের এই ঘটনায় শোক জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দুর্ঘটনার পর টুইটারে দেওয়া এক বার্তায় এটিকে ‘মর্মান্তিক’ উল্লেখ করে আহতদের আরোগ্য কামনা করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য