,

সুপারস্টার বোন মীরার ক্যারিয়ারে কাজে লাগেনি

news-image

বিনোদন ডেস্ক : বিশ্বতারকা প্রিয়াঙ্কা চোপড়ার কাজিন বা তুতো বোন মীরা চোপড়া। কিন্তু চলচ্চিত্র-ক্যারিয়ারে খুব একটা সফল নন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মীরা বলেছেন, বোন ‘গ্লোবাল আইকন’ হলেও তা তাঁর ক্যারিয়ারে কোনো কাজে লাগেনি।

জুমের বরাতে ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, মীরা চোপড়া দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে পরিচিত মুখ। ২০০৫ সালে তামিল সিনেমা দিয়ে এ অঙ্গনে অভিষেক। বলিউডের সিনেমায়ও তাঁকে দেখা গেছে। তবে বলিউডে যেভাবে স্বজনপ্রীতি ও পারিবারিক সংযোগ শব্দবন্ধগুলো উচ্চারণ হয়, তা মীরার ক্যারিয়ারে কোনো কাজে আসেনি।

জুমকে দেওয়া সাক্ষাৎকারে মীরা চোপড়া বলেন, ‘আমি যখন বলিউডে এসেছি, কেবল তখনই গুঞ্জন উঠল যে প্রিয়াঙ্কার বোনও আসছে। তবে সত্যি বলছি, আমি বহু তুলনার মুখোমুখি হইনি। প্রিয়াঙ্কার কারণে আমি কোনো কাজ পাইনি। আমার যদি প্রযোজকের দরকার হয়, তবে আমি তার বোন হিসেবে তারা আমাকে কাস্ট করেনি।’

মীরা আরও বলেন, ‘সত্যিই, তার সঙ্গে সম্পর্কিত হওয়া আমার ক্যারিয়ারে সহায়তা করেনি; তবে এটি আমাকে সত্যিই এমনভাবে সহায়তা করেছে, যাতে লোকেরা আমাকে গুরুত্বের সঙ্গে নিয়েছিল।’

যা হোক, মীরা চোপড়াকে সবশেষ ‘সেকশন ৩৭৫’ সিনেমায় দেখা গিয়েছিল। এ সিনেমায় আরও অভিনয় করেন অক্ষয় খান্না ও রিচা চাড্ডা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য