,

মুস্তাফিজের রাজস্থানের বড় হার

news-image

স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচেই বল হাতে দারুণ উজ্জ্বল ছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২২ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন তিনি। আজ বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে সে অনুযায়ী সাফল্য পাননি কাটার মাস্টার।

আইপিএলে নিজেদের ষষ্ঠ ম্যাচে মুস্তাফিজ যেমন বিবর্ণ ছিলেন, হেরেছে তাঁর দল রাজস্থান। এ ম্যাচে সাত উইকেট জিতেছে রোহিত শর্মার মুম্বাই। প্রথমে ব্যাট করে ১৭১ করে রাজস্থান। এই রান তাড়া করতে নেমে মুম্বাইকে জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি।

ব্যক্তিগত ১৯ রানের মাথায় অধিনায়ক রোহিত আউট হলেও, মুম্বাইকে টানতে থাকেন ডিকক-সূর্যকুমার যাদব। তবে সূর্যকুমারও এদিন ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে ব্যর্থ হন। এরপরে ক্রুনাল পান্ডিয়ার সঙ্গে ৬১ রানের পার্টনারশিপে ডিকক দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। এরপর মুস্তাফিজের বলে ক্রুনাল (৩৯) আউট হলেও পোলার্ড-ডিকক জুটি দলকে জয় পর্যন্ত নিয়ে যান।

হারলেও এদিন রাজস্থান ভালো ব্যাটিং করে। টপ অর্ডারের প্রত্যেকেই রান পেয়েছেন। জস বাটলার (৪১), যশস্বী জয়সোয়াল (৩২), সঞ্জু স্যামসন (৪২), শিভম দুবে (৩৫)। দুর্দান্ত ব্যাটিংয়ে মুম্বাইয়ের বিপক্ষে চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করেছিল রাজস্থান। অবশ্য শেষ পর্যন্ত জিততে পারেনি তারা।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা