,

আসছে করোনার ওষুধ

news-image

নিউজ ডেস্ক : চলতি বছরের শেষের দিকে করোনার চিকিৎসায় ‘অ্যান্টি-ভাইরাল’ ওষুধ আনছে যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার। মুখে গ্রহণ করার এ ওষুধটি করোনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করছে উৎপাদনকারী প্রতিষ্ঠান।

সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলবার্ট বোরলা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, যদি ক্লিনিক্যাল ট্রায়াল ঠিকমতো হয় এবং ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) অনুমোদন দেয় তবে বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্রজুড়ে ওষুধটি পৌঁছে দেওয়া সম্ভব হবে।

ওষুধটি করোনার নানা ধরন প্রতিরোধে আরও কার্যকর হবে বলে আশাবাদী ফাইজারের সিইও।

বিশেষজ্ঞরা বলছেন, ওষুধটি করোনাভাইরাস প্রতিরোধে গেম চেঞ্জার হতে পারে। আক্রান্ত হওয়ার পর প্রাথমিক পর্যায়ের রোগীদের এ ওষুধ হাসপাতালে যাওয়া থেকে বিরত রাখবে।

গবেষকরা আশা করছেন, এ ওষুধ করোনাকে বিস্তৃত হতে দেবে না। পাশাপাশি এটা রোগীকে আক্রান্ত হওয়ার পরপরই হাসপাতালমুখী হওয়া থেকেও বিরত রাখবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য