,

লকডাউন আবারো বাড়তে পারে

news-image

নিজস্ব প্রতিবেদক : চলমান লকডাউন শেষে ঈদের আগে তিনটি কর্ম দিবস থাকায় আবারো লকডাউন বাড়ানোর চিন্তা-ভাবনা করছে সরকার। পাশাপাশি সীমিত পরিসরে গণপরিবহণ চলাচলের বিষয়টিও চিন্তাভাবনা চলছে। আন্তঃমন্ত্রণালয়ের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

দেখা গেছে, আগামী ৫ মে লকডাউনের মেয়াদ শেষে ঈদের আগে কর্মদিবস পাওয়া যাবে বৃহস্পতিবার (৬ মে), রোববার (৯ মে) ও মঙ্গলবার (১১ মে )। আর ৭ ও ৮ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির দিন এবং সোমবার (১০ মে) শবে কদরের ছুটি। আগামী ১২ মে (বুধবার) থেকে শুরু হবে ঈদের ছুটি।

তবে রমজান মাস যদি ২৯ দিনে শেষ হয় তাহলে ঈদুল ফিতর হবে ১৩ মে। এক্ষেত্রে ১৩ ও ১৪ মে’ও (বৃহস্পতি ও শুক্রবার) ঈদের ছুটি থাকবে। রমজান মাসের ৩০ দিন পূর্ণ হলে ঈদের ছুটি আরো একদিন বাড়বে। এক্ষেত্রে ১৫ মে (শনিবার) দিনটিও ছুটি থাকবে। এ হিসেবে ঈদের আগে কর্মদিবস পাওয়া যাবে তিনটি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এসব কিছু বিবেচনায় নিয়ে কিছু শর্ত শিথিল করে বিধিনিষেধ বাড়ানোর চিন্তা-ভাবনা করা হচ্ছে। তবে চলমান বিধিনিষেধ শেষ হওয়ার আগে আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। এ বিষয়ের ওপর আমাদের চিন্তা-ভাবনা চলছে যে, আমরা কী করব। আমরা ৫ তারিখের আগেই সিদ্ধান্ত জানিয়ে দেব।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ঈদের আগে কর্মদিবস কম থাকায় বিধিনিষেধ চলমান রাখার চিন্তাভাবনা করা হচ্ছে। তবে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে গণপরিবহণ চলাচলের অনুমতি দেয়া হতে পারে বলেও সুত্রে জানা গেছে।

করোনা মোকাবেলায় গত ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ দেয়া হয়। পরিস্থিতির উন্নতি না হলে আরেক দফায় তা বাড়িয়ে ২১ এপ্রিল পর্যন্ত করা হয়। এটি তৃতীয় দফায় বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করা হয়। সবশেষ বিধিনিষেধ ৫ মে পর্যন্ত বর্ধিত করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য