,

২৭ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস দেয়ার নির্দেশ

news-image

নিউজ ডেস্ক : ঈদ উপলক্ষে আগামী আগামী ১০ মের (২৭ রমজান) মধ্যে শ্রমিকসহ সব শ্রমিকদের বেতন ও উৎসব ভাতা (বোনাস) পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে ত্রিপক্ষীয় কমিটির সভায় তিনি এ নির্দেশনা দেন।

এসময় তিনি বলেন, এপ্রিল ছাড়াও এর আগের কোনো মাসের বেতন বকেয়া থাকলে, সেটাও এসময়ের মধ্যে পরিশোধ করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সিনিয়র সহসভাপতি এস এম মান্নান কচি। তিনি বলেন, ১০ মের মধ্যে ঈদ বোনাস ও চলতি মাসের বেতন পরিশোধের সিদ্ধান্ত হয়েছে।

করোনা পরিস্থিতিতে মালিকপক্ষ সংকটে রয়েছেন। ফলে কারো কারো সমস্যা হতে পারে। কিন্তু যত সমস্যাই হোক, বেতন-বোনাস পরিশোধ করতে হবে। এর কোনো বিকল্প নেই বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য