শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিমান্ডে হেফাজতের আরো দুই নেতা

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার ৫০ বছর সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশে আসাকে কেন্দ্র করে বায়তুল মোকাররমে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় হেফাজত ইসলামের দুই নেতার তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালত এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

রিমান্ড পাওয়া দুজন হলেন—হেফাজতে ইসলামের নেতা হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমী ও হেফাজত ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী ।

বৃহস্পতিবার মতিঝিল থানার দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা আসামি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমী ও ফয়সাল মাহমুদ হাবিবীকে আদালতে হাজির করেন। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত প্রত্যেকের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার রাজধানীর ভাটারা থানা এলাকার ওয়াসা মোড় থেকে হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে ওই দিন বিকাল চারটার দিকে ডেমরা থেকে মুফতি ফয়সাল মাহমুদ হাবিবীকে গ্রেপ্তার করে ডিবির মিরপুর ডিভিশন।

প্রসঙ্গত, স্বাধীনতার ৫০ বছর সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশে আসা নিয়ে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম। এছাড়াও ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বর ঘেরাওয়ের সহিংসতা ও হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের রিসোর্টকাণ্ডের পর এক এক করে হেফাজতের নেতাকর্মীদের গ্রেপ্তার শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গ্রেপ্তারের পর হেফাজতের ওইসব নেতাদের বেশ কয়েকবার রিমান্ডেও নেয় পুলিশ। এখন পর্যন্ত সারা দেশে হেফাজতের ৫শ’রও বেশি এবং ১৯ কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা