,

রাজনৈতিক বন্দীদের মানবিক বিবেচনায় জামিন দেওয়ার আহ্বান ফখরুলের

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাজনৈতিক বন্দীদের মানবিক বিবেচনায় জামিন দিতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছে বিএনপি।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উচ্চ আদালতের চূড়ান্ত বিচারে চাঞ্চল্যকর মামলায় দোষীরা বাদে রাজনৈতিক কারণে বন্দী ও লঘু অপরাধে কারান্তরীণ বন্দীদের মানবিক বিবেচনায় জামিন দেওয়া হলে করোনাভাইরাসের এই ভয়াবহ পরিণতি থেকে বন্দীরা রক্ষা পেতে পারেন।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশে করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। এমন পরিস্থিতিতে ধারণক্ষমতার চেয়েও কয়েক গুণ বন্দী থাকা কারাগারে স্বাস্থ্যবিধি মানা বা শারীরিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়। যার ফলে কারাগারগুলো করোনাভাইরাস সংক্রমণের প্রবল ঝুঁকিতে আছে।

ফখরুল বলেন, এর মধ্যে বেশ কিছু কারাগারে করোনাভাইরাসে বন্দীদের আক্রান্ত হওয়ার সংবাদ পাওয়া যাচ্ছে এবং ইতিমধ্যে একজনের মৃত্যু ঘটেছে বলেও সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছে।

কারাগারগুলোতে চিকিৎসাসেবা অত্যন্ত নাজুক উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এ অবস্থায় বন্দীদের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে বন্দী ও তাঁদের আত্মীয়পরিজন চরম উদ্বিগ্ন অবস্থায় আছেন। সম্প্রতি সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের কয়েক শ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে কারান্তরীণ রাখা হয়েছে। কারাগারে করোনাভাইরাস আরও বিস্তার লাভ করলে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য