,

পিএসজির হয়ে দি মারিয়ার রেকর্ড

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে শেষ চারের প্রথম লেগে ২-১ ব্যবধানে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হেরেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে অবশ্য শুরুতে এগিয়ে গিয়েছিল ফরাসি চ্যাম্পিয়নরা।

ম্যাচের ১৫তম মিনিটে আনহেল দি মারিয়ার কর্নার কিক থেকে হেডে সিটির জালে বল পাঠান মারকুইনহোস। এই গোলে অ্যাসিস্ট করে রেকর্ড গড়েন আর্জেন্টাইন উইঙ্গার। পিএসজির হয়ে ৮০ গোলে অ্যাসিস্ট করেছেন দি মারিয়া। ফরাসি ক্লাবটির ইতিহাসে তার চেয়ে আর কেউ এত বেশি গোলে অ্যাসিস্ট করতে পারেননি।

মারকুইনহোসের গোলে অ্যাসিস্ট করে দি মারিয়া পাশে বসেছেন পিএসজির সাবেক মিডফিল্ডার সেফেট সুসিচের। ফরাসি জায়ান্টদের হয়ে সরসময়ের শীর্ষ অ্যাসিস্ট তালিকায় দুজনই এখন শীর্ষে।

চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে দি মারিয়ার এটি চতুর্থ অ্যাসিস্ট। লিগ ওয়ানে ৯টি অ্যাসিস্ট করেও রেকর্ড গড়েন তিনি।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা