,

দেশে করোনায় ১৫৪ চিকিৎসকের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত ১৫৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২৯১১ জন চিকিৎসক।

প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির তথ্যসূত্র জানায়, গত মঙ্গলবার পর্যন্ত সারাদেশে করোনা আক্রান্ত হয়ে, করোনার উপসর্গ নিয়ে মোট ২০০ জন চিকিৎসক মারা গেছেন।

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) পরিসংখ্যানে দেখা গেছে, শুধু গত বছরের জুন মাসে মারা গেছেন ৪৫ জন চিকিৎসক। যার মধ্যে ৪ জুন একদিনেই ৫ জন চিকিৎসক মারা যান। যেটা ছিল একদিনে সর্বোচ্চসংখ্যক চিকিৎসকের মৃত্যুর ঘটনা।

করোনায় আক্রান্ত হয়ে গত বছরের ১৫ এপ্রিল মারা যান সিলেট এমজি ওসমানী মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন আহমেদ; তিনিই দেশে প্রথম করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া চিকিৎসক।

এছাড়া চলতি বছরে করোনার দ্বিতীয় ঢেউয়ে গত ৯ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত এক মাস ১৯ দিনে মারা গেছেন ২২ জন চিকিৎসক।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য