,

করোনা কেড়ে নিল শঙ্খ ঘোষের স্ত্রীকেও

news-image

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গের প্রখ্যাত কবি শঙ্খ ঘোষের মৃত্যুর মাত্র ৮ দিনের মাথায় তার সহধর্মিণী প্রতিমা ঘোষও মারা গেলেন। করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন তিনি। আজ বৃহস্পতিবার ভোর ৫টায় কলকাতায় নিজ বাসভবনে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

এর আগে গত ২১ এপ্রিল ভোরে কবি শঙ্খ ঘোষ করোনায় আক্রান্ত হয়ে কলকাতার নিজ বাসভবনে মারা যান। তখনই তার স্ত্রীও করোনায় আক্রান্ত ছিলেন। গত ১৪ এপ্রিল কবি ও তার স্ত্রীর করোনা রিপোর্ট পজিটিভ আসে। কিন্তু শঙ্খ ঘোষ চাননি বাড়ির বাইরে গিয়ে চিকিৎসা করাতে। তাই করোনায় আক্রান্তের পর কবির বাড়িতে আইসিইউর পরিকাঠামো তৈরি করে সেখানে চিকিৎসা চলে। পরে তিনি মারা যান।

উল্লেখ্য, প্রতিমা ঘোষের জন্ম জলপাইগুড়িতে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শঙ্খ ঘোষের সহপাঠী ছিলেন প্রতিমা। তিনি লেখিকা ছিলেন। তার লেখা বহু গ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রতিমা ঘোষ কলকাতার বিদ্যাসাগর কলেজে (মর্নিং) অধ্যাপনা করেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য