,

ভারতকে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সংক্রমণে দক্ষিণ এশিয়ার মৃত্যুপুরী এখন ভারত। দিন যাচ্ছে; বাড়ছে আক্রান্ত, হচ্ছে মৃত্যু। আজ বৃহস্পতিবার দেশটিতে মারা গেছেন ৩ হাজার ৬৪৫ জন। আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৯ হাজারেরও বেশি মানুষ। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৪ হাজার ৭৩২ জনের। আক্রান্ত ১ কোটি ৮৩ লাখ ৬৮ হাজার ৯৬ জন। প্রতিবেশী দেশে দ্রুত অবনতি হওয়া করোনভাইরাস পরিস্থিতি বিবেচনায় জরুরি ভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠাতে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকার।

জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের মধ্যে থাকছে- ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরাল, ওরাল অ্যান্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিট এবং কয়েক হাজার জিংক, ক্যালসিয়াম, ভিটামিন-সি এবং অন্যান্য প্রয়োজনীয় ট্যাবলেট। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে ভারতে প্রতিনিয়ত প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে বাংলাদেশ সরকার। এই সঙ্কটপূর্ণ মুহূর্তে ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের সঙ্গে সংহতি জানাচ্ছে বাংলাদেশ এবং প্রাণ বাঁচাতে প্রতিটি সম্ভাব্য উপায়ে সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

সঙ্কট নিরসনে বাংলাদেশের মানুষের চিন্তা-ভাবনা ও প্রার্থনা ভারতের জনগণের সঙ্গে রয়েছে। প্রয়োজনে ভারতকে আরো সহায়তা দিতে বাংলাদেশ আগ্রহী বলেও জানানো হয় বিবৃতিতে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য