,

ভারতে একদিনে আরও ৩৬৪৫ জনের মৃত্যু

news-image

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে ভয়াবহ ভাবে বেড়েই চলেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩ হাজার ৬৪৫ জন। মহামারি শুরুর পর থেকে দৈনিক মৃত্যুর সংখ্যায় এটি দেশটিতে রেকর্ড।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৭৯ হাজার ২৫৭ জন। সর্বশেষ এই সংখ্যা নিয়ে মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮৩ লাখ ৭৬ হাজার ৫২৪ জনে।

গত কয়েকদিন ধরে ভারতে দৈনিক মৃত্যু আড়াই হাজারের ওপরেই রয়েছে। বুধবার সেই সংখ্যা ছাড়িয়েছিল ৩ হাজার ৩০০-র ঘর। তবে আগের সব পরিসংখ্যানকে ছাপিয়ে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৬৪৫ জন। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ৮৩২ জনে।

ভাইরাসে আক্রান্ত বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সক্রিয় রোগী বেড়েছে এক লাখ ছয় হাজারের বেশি। এর ফলে সেখানে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩০ লাখ ৮৫ হাজার।

সূত্র: এএনআই

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য