,

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা মোকাবিলায় আওয়ামী লীগের মাস্ক বিতরণ

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে চলমান করোনা সংকট মোকাবিলায় মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে মাস্ক বিতরণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে মাস্ক গ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনসহ কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা। পরে জেলা আওয়ামী লীগ নেতারা শহরের কুমারশীল মোড়, টিএ রোড, কোর্ট রোড, মসজিদ রোডসহ বিভিন্ন পয়েন্টে জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবুর রহমান বাবুল, মো. হেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য