,

বোরকা নিষিদ্ধের প্রস্তাবে শ্রীলঙ্কার মন্ত্রিসভার অনুমোদন

news-image

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কায় বোরকা নিষিদ্ধের প্রস্তাবে অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। দেশটির জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী শরৎ বীরসেকেরা এ তথ্য জানিয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা বুধবার এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার শ্রীলঙ্কার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে বোরকা নিষিদ্ধের প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে।

জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী শরৎ বীরসেকেরা এ তথ্য জানিয়ে তার ফেসবুক পেজে পোস্ট করেছেন। প্রস্তাবটি এখন অ্যাটর্নি জেনারেলের কাছে পাঠানো হবে। এরপর পার্লামেন্টে পাস হলে এটি আইনে পরিণত হবে।

শ্রীলঙ্কার পার্লামেন্টে সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তাই সহজেই এটি আইন হিসেবে পাস হবে বলে মনে করা হচ্ছে।

গত ১৩ মার্চ এক সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী বোরকা নিষিদ্ধের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিলেন। ওই সময় তিনি জানান, ধর্মীয় উগ্রবাদ রোধ ও জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। আইনটি পাস হলে মুসলিম নারীরা জনসমাগমস্থলে পুরো মুখ ঢেকে যেতে পারবেন না।

শ্রীলঙ্কা সরকারের এমন উদ্যোগের সমালোচনা করেছেন ধর্মীয় স্বাধীনতাবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত আহমেদ শাহেদ। টুইট বার্তায় তিনি বলেন, এটা আন্তর্জাতিক আইন ও ধর্মীয় মতামত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী।

এর আগেও বোরকা নিষিদ্ধের উদ্যোগ নিয়েছিল শ্রীলঙ্কা সরকার। ২০১৯ সালে দেশটির কয়েকটি গির্জায় সিরিজ বোমা হামলায় ২৫০ জনের বেশি নিহত হওয়ার ঘটনায় মুসলিম নারীদের জন্য মুখঢাকা বোরকা পরিধান সাময়িক নিষিদ্ধ করেছিল দেশটি।

শ্রীলঙ্কার ২ কোটি ২০ লাখ জনসংখ্যার মধ্যে ৯ শতাংশ মুসলিম, ৭০ শতাংশের বেশি বৌদ্ধ ও ১৫ শতাংশ তামিল। তামিলদের অধিকাংশই সনাতন ধর্মাবলম্বী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য