,

আবার অভিনয়ে দেবশ্রী

news-image

বিনোদন ডেস্ক : নির্বাচনের মুখেই তৃণমূল ছেড়েছেন টালিউডের এক সময় পর্দাকাঁপানো নায়িকা দেবশ্রী রায়। এখন আবার ফিরে আসছেন অভিনয়ে। তবে আগের মতো নায়িকা হিসেবে নয়। আর অভিনয়টা হবে এবার ছোট পর্দায়, মানে টেলিভিশনে। অভিনয় করবেন মেগা সিরিয়ালে। মে মাসের শেষ দিকে শুরু হবে শুটিং।

এক সময় কলকাতার সিনেমার ড্যান্সিং কুইন হিসেবে পরিচিত ছিলেন তিনি। এখন কিছুটা বয়স হলেও তাকে নিয়ে উন্মাদনার শেষ নেই। কিন্তু গত ১০ বছরে সিনে পর্দায় তার উপস্থিতি ছিল না। রাজনীতিতেই ব্যস্ত ছিলেন। খবর এই সমেয়র

জাতীয় পুরস্কারজয়ী এ অভিনেত্রী জানান, তিনি অভিনয়ে ফিরতে চান। অবশেষে আবারও অভিনেত্রী দেবশ্রীকে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। এবার ছোটপর্দায়।

দেবশ্রী রায় বলেন, ‘অফারটা পেয়েছি। চরিত্র ও গল্প দুটোই ভাল। তাই রাজি হয়ে গেছি। সম্ভবত মের শেষ থেকে শুটিং শুরু হবে। মানুষ আমায় ভালোবাসে। তারা আবার আমাকে দেখতে পাবেন।’

দেবশ্রী যে ধারাবাহিকে অভিনয় করতে যাচ্ছেন, সেখানে তার চরিত্র হলো একজন সাধারণ মেয়ের। সে সাধারণ মেয়েটির অসাধারণ হয়ে ওঠার গল্প এটা। গল্পটা দেবশ্রীর ভাল লেগেছে, চরিত্রটাও পছন্দ হয়েছে। এর আগে অবশ্য অভিনয় না করলেও মাঝখানে ‘দিদি নম্বর ওয়ানে’ সঞ্চালকের ভূমিকায় দেখা গেছে তাকে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য