,

আগাম জামিন আবেদন বসুন্ধরা এমডির

news-image

নিজস্ব প্রতিবেদক : মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যার প্ররোচনার মামলায় আগাম জামিন আবেদন করেছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। বিচারপতি মামুনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে জামিন আবেদনটি শুনানির জন্য বৃহস্পতিবারের কার্যতালিকার ১৪ নম্বরে রাখা হয়েছে।

বুধবার বিকেলে আইনজীবীর মাধ্যমে হাইকোর্টের সংশ্নিষ্ট শাখায় জামিন আবেদনটি করা হয় বলে জানা গেছে। বৃহস্পতিবার আদালতে আনভীরের পক্ষে ভার্চুয়ালি শুনানি করার কথা রয়েছে সাবেক বিচারপতি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরীর।

আইন অনুযায়ী কোনো আসামি হাইকোর্টে আগাম জামিন চাইলে আবেদনকারীকে সশরীরে উপস্থিত হতে হয়। যেহেতু হাইকোর্টে ভার্চুয়াল বেঞ্চ চলছে, সেক্ষেত্রে তিনি আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেছেন বলে জানা গেছে।

তবে অ্যাটর্নি জেনারেল এএম আমিনউদ্দিন বলেন, আমি এ বিষয়ে এখনও কিছু জানি না।

গত সোমবার রাতে রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গুলশান থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন ওই তরুণীর বড় বোন নুসরাত জাহান। এতে সায়েম সোবহান আনভীরকে আসামি করা হয়। এরপর পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। সমকাল

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য