,

মাইকেল কলিন্স মারা গেছেন

news-image

অনলাইন ডেস্ক : চন্দ্রাভিযানের নায়ক আমেরিকান মহাকাশচারী মাইকেল কলিন্স মারা গেছেন।

ক্যান্সারের সঙ্গে যুদ্ধে হেরে বুধবার যুক্তরাষ্ট্রে নিজ বাড়িতে এই নভোচারীর মৃত্যু হয় বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। খবর এএফপির।

কলিন্সের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে করা এক টুইটে তার পরিবার বলেছে, ‘মাইক সব সময় মানবিকতা সহকারে জীবনের চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করেছেন। একইভাবে তিনি জীবনের চূড়ান্ত চ্যালেঞ্জও মোকাবিলা করলেন।’

তার কর্ম, বুদ্ধিমত্তা ও অসীম সাহসের মধ্য দিয়ে তাকে স্মরণ করার জন্য অনুরোধ করেছে তার পরিবার। তবে কখন, কোথায় তার মরদেহ সমাহিত করা হবে, তাৎক্ষণিকভাবে তা জানানো হয়নি।

১৯৬৯ সালের ২০ জুলাই মার্কিন মহাকাশ সংস্থা নাসার অ্যাপোলো-১১ চন্দ্রযানে করে চাঁদের বুকে অবতরণ করেন মার্কিন নভচারী নিল আর্মস্ট্রং ও বাজ অলড্রিন। ওই অভিযানে কমান্ড মডিউল চালক হিসেবে অংশ নেন মাইকেল কলিন্স।

এ তিনজনের মধ্যে আর্মস্ট্রং মারা যান ২০১২ সালে। এখন শুধু বেঁচে আছেন বাজ অলড্রিন।

যুক্তরাষ্ট্রের এই মহাকাশচারীর জন্ম ১৯৩০ সালে ইতালির রোমে। তার বাবা ছিলেন সামরিক অফিসার। রোমে যুক্তরাষ্ট্রের দূতাবাসে মিলিটারি অ্যাটাশে হিসেবে চাকরি করতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা যুক্তরাষ্ট্রে ফিরে আসেন। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পাইলট থেকে মেজর জেনারেল হয়েছিলেন। চন্দ্রজয়ের পর ভিয়েতনাম যুদ্ধ চলাকালে ১৯৭০ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের আমলে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য