,

তীব্র গরমে মানুষ দিশেহারা

news-image

নিজস্ব প্রতিবেদন : গত কয়েকদিন ধরে প্রচণ্ড রোদের তাপের কারণে তাপদাহ চলছে। তীব্র রোদে পুড়ছে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা।সারা দিন রোদের তীব্রতা এতটাই বেশি যে, মানুষজন দিশেহারা হয়ে পড়ছেন।সারা দিনের রোদের প্রভাবে রাতেও বয়ে যায় তীব্র তাপদাহ।একটুখানি বৃষ্টির জন্য হাহাকার করছে মানুষ।

তবে আবহাওয়া অফিস বলছে, আজও (বুধবার) বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।বরং আজ রাতে তাপমাত্রা আরও বাড়তে পারে।আগামী ৩০ এপ্রিল ঢাকাসহ আশেপাশের এলাকায় বৃষ্টি হতে পারে।তবে দেশের উত্তরাঞ্চলের বিশেষ করে রংপুর, সিলেট ও মনময়সিংহের কিছু এলাকায় ঝড়বৃষ্টি হতে পারে আজ।

এদিকে বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।যা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে।আগের দিন রাজশাহী ও শ্রীমঙ্গলে তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে ৩৪ দশমিক ৩, চট্টগ্রামে ৩৩ দশমিক ৮, সিলেটে ৩৪ দশমিক ২, রংপুরে ৩৪ দশমিক ২, খুলনায় ৩৬ দশমিক ৬ ও বরিশালে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়- ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল বিভাগসহ দিনাজপুর, শ্রীমঙ্গল, ফেনী, নোয়াখালী, রাঙামাটি অঞ্চলগুলোর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।এটি আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে কুমিল্লা, কিশোরগঞ্জসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও আবহাওয়া অফিস তাদের পূর্বাভাসে জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য