,

হেফাজতের শীর্ষ নেতা হাবীবুল্লাহ কাশেমী গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিবেদক : এবার হেফাজতে ইসলামের আরেক শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়েছে।বুধবার বিকাল ৫টা ২০ মিনিটে রাজধানীর ভাটারা থানাধীন ওয়াসা মোড় থেকে তাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

গ্রেফতার নেতা হলেন হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমী।ডিবির ডেমরা জোনাল টিমের টিম লিডার মো. আজহারুল ইসলাম মুকুলের নেতৃত্বে একটি দল তাকে গ্রেফতার করে।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকার সফর ঘিরে সারা দেশে হেফাজত তাণ্ডব, জ্বালাও-পোড়াও আন্দোলনে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় সহিংসতায় স্বশরীরে উপস্থিতসহ ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ভয়াবহ সহিংসতায় নেতৃত্ব দানকারী আসামি হিসেবে এই নেতার নাম রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) ওয়ারী জোনের ডিসি মো. আ. আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য