সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডব: আরও ৮ হেফাজত কর্মী গ্রেফতার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া :  ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের শহরজুড়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় আরো ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে তাণ্ডবের ঘটনায় মোট ৩৮৩ জন গ্রেফতার হয়েছে। বুধবার সকালে জেলা পুলিশের বিশেষ শাখা থেকে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তাণ্ডবের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে মো. মাহমুদুল হাসান ও হরিনাদী জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুর রাকিবসহ ৮ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সবাই হেফাজতে ইসলামের কর্মী ও তাণ্ডবের সঙ্গে জড়িত।তাণ্ডবের ঘটনায় জেলার বিভিন্ন থানায় মোট ৫৬টি মামলা হয়েছে। এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি, সরাইল থানায় ২টি এবং আখাউড়া রেলওয়ে থানায় ১টি। ৫৬টি মামলায় এজাহারনামীয় ৪১৪ জনসহ অজ্ঞাতনামা ৩৫ হাজার লোককে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ধ্বংসাত্মক কার্যকলাপ চালান হেফাজত কর্মী-সমর্থকরা। তারা সরকারি ও বেসরকারি প্রায় অর্ধশতাধিক স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

এ জাতীয় আরও খবর

সীমান্তে রক্তপাত বন্ধ না হলে দিল্লীর সঙ্গে স্থায়ী সুসম্পর্ক সম্ভব নয়: রিজভী

দুদকের নেতৃত্ব শূন্য, দুর্নীতিবিরোধী অভিযান স্থবির

স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে ১২ হাজার কোটি টাকা

ঈদুল আজহা পশুর হাটে জাল নোট শনাক্তকরণের জন্য ব্যাংকের বিশেষ বুথ

পুলিশের যৌক্তিক দাবি পূরণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সময় টিভি অফিসে উত্তেজনা

হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৪০০ ছাড়াল

নেতানিয়াহুর পদত্যাগ ও হামলা বন্ধের দাবিতে উত্তাল তেল আবিব

খাতাম আল-আনবিয়ার কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করলেন মোজতবা খামেনি

১০০ উপজেলা ও পৌরসভার জন্য এনসিপি প্রার্থী ঘোষণা

নৌপথ সচল রাখতে সরকারের ১৬টি সংস্থা কাজ করছে: নৌপরিবহন মন্ত্রী

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে জবাব দিয়েছে ইরান