,

রাতে গরম কমতে পারে

news-image

অনলাইন ডেস্ক : সারাদেশে দিনের তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে।

বুধবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যান্য স্থানে ‘অস্থায়ীভাবে’ আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

সীতাকুণ্ড, রাঙামাটি, কুমিল্লা, মাইজদীকোর্ট, ফেনী, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কিছু জায়গায় কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদদের মতে, থার্মোমিটারের পারদ ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠলে তাকে বলে মৃদু তাপপ্রবাহ। উষ্ণতা যদি ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস হয়, তাকে বলা হয় মাঝারি তাপপ্রবাহ। তবে তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরোলে তাকে বলা হয় তীব্র তাপপ্রবাহ।

টানা কয়েক দিন তীব্র গরম থাকলেও মঙ্গলবার সারাদেশে তাপমাত্রা কিছুটা কম ছিল। বিশেষ করে গত কয়েকদিন ধরে তুলনামূলকভাবে বেশি গরম অনুভূত হওয়া অঞ্চল খুলনা, যশোর ও রাজশাহীর তাপমাত্রাও কমেছে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য