শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে শস্যক্ষেতে জাতীয় পতাকা

news-image

নিউজ ডেস্ক : লাল সবুজের জাতীয় পতাকা না হলেও জাতীয় পতাকার আদলে বেগুনি রঙের ধানক্ষেত দিয়ে শস্যচিত্রে জাতীয় পতাকা ফুটিয়ে তুলেছেন শিক্ষক নুরে আলম সিদ্দিক।

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল গ্রামের মাঠে সবুজ ধানক্ষেতের সমারোহ। সবগুলো ক্ষেতই চতুর্ভুজ আকৃতির। তার মাঝখানে নুরে আলমের ধানক্ষেত। সব মিলিয়ে জাতীয় পতাকার আদলের মতো। পার্থক্য শুধু লালের জায়গায় বেগুনি বৃত্ত।

চলতি বোরো মৌসুমে নিজের ১০ শতাংশ জমিতে প্রথমবারের মতো নতুন জাতের (বেগুনি রঙের) ধান ‘পার্পল লিফ রাইস’ আবাদ করেছেন তিনি।
তিনি অনলাইনে ভিডিও প্রকাশের মাধ্যম ইউটিউব থেকে পার্পল লিফ রাইস এবং এ জাতের ধানের আবাদ সম্পর্কে প্রথম জানতে পারেন। পরে অনেক চেষ্টা করে স্থানীয় এক ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কৃষকের কাছ থেকে এ ধানের বীজ সংগ্রহ করেন। বীজতলা তৈরি করে চলতি বোরো মৌসুমে নিজের ১০ শতাংশ জমিতে তা রোপণ করেছেন তিনি।

শিক্ষক নুরে আলম সিদ্দিক জানান, তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দিতে তার এমন উদ্যোগ। ইচ্ছে আছে এ মাধ্যমেই মুক্তিযুদ্ধের ইতিহাস ফুটিয়ে তোলার।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে দেশে প্রথম বেগুনি রঙের ধানের আবাদ শুরু হয় গাইবান্ধায়। সৌন্দর্য ও পুষ্টিগুণে ভরপুর এ ধানের নাম পার্পল লিফ রাইস। এ ধানের গাছের পাতা ও কাণ্ডের রং বেগুনি। এর চালের রংও বেগুনি। তাই এটি রঙিন ধান হিসেবে পরিচিত।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা