,

এবার ডিএমসির ডাক্তারদের নাচের ভিডিও ভাইরাল

news-image

অনলাইন ডেস্ক : করোনা মহামারি মোকাবিলায় বিশ্বজুড়ে সংক্রমণের শিকার মানুষের জীবন বাঁচাতে সম্মুখসারির যোদ্ধাদের মধ্যে চিকিৎসকরাই এগিয়ে রয়েছেন। দেশে দেশে নানান প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও মানুষের প্রাণ বাঁচাতে লড়ে যাচ্ছেন ডাক্তাররা।

সম্প্রতি করোনার ছোবলে বেড়ে চলেছে মানুষের মৃত্যুর মিছিল। সংক্রমিত হওয়ার ভয়ের চাইতেও হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত মানুষের সেবা দেয়ার মানসিক ও শারীরিক চাপ চিকিৎসকসহ সংশ্লিষ্টদের অনেক সময় ক্লান্ত করে ফেলছে। এর পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর স্বল্পতা, অন্যদিকে অক্সিজেন ও আইসিইউ এর জন্য করোনা রোগীদের হাহাকার পরিস্থিতি হাসপাতালগুলোর পরিবেশ আরও নাজুক ও শীতল করে তুলছে।

এই শীতল পরিবেশের মধ্যে জীবনের উষ্ণতা নিয়ে এসেছে সম্প্রতি ভাইরাল হওয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তিন চিকিৎসকের নাচের একটি ভিডিও।

জানা যায়, সারাক্ষণ করোনা ওয়ার্ডে কর্মরত চিকিৎসক ও সেবাদানকারীদের উৎসাহ দিতে এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তিন ডাক্তার। ডিউটির ফাঁকে ডা. শাশ্বত চন্দন, ডা. আনিকা ও ডা. দীপা বিশ্বাস এই নাচের আয়োজন করেন।

ভিডিওতে দেখা যায়, হাসপাতালের করিডরে এই তিন চিকিৎসক মুখে মাস্ক দিয়ে সিলেট অঞ্চলের একটি বিয়ের গীতের তালে তালে নৃত্যছন্দে মেতে ওঠেন।

কিছুদিন আগে করোনার সংক্রমণে হিমশিম খাওয়া ভারতের কেরালার দুই চিকিৎসকের বনি এমের গানের তালে নাচের ভিডিও ভাইরাল হয়।

https://youtu.be/ZOhRv7BBHRI

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য