,

সঠিকভাবে মাস্ক না পরলে আড়াই গুণ বেশি ঝুঁকি

news-image

নিজস্ব প্রতিবেদক : যারা সঠিকভাবে মাস্ক ব্যবহার করেন না তাদের করোনা আক্রান্তের ঝুঁকি আড়াই গুণ বেশি বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

প্রতিষ্ঠানটি সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, আটলান্টা’র (ইউএস সিডিসি) সহযোগিতায় ও ফিল্ড ইপিডেমিওলজি ট্রেনিং (এফইটিপি,বি) প্রোগ্রামের প্রশিক্ষণার্থীদের পরিচালনায় করা এক গবেষণায় এমন তথ্য পেয়েছে।

সোমবার রাতে আইইডিসিআর তাদের ওয়েবসাইটে এই গবেষণার ফল প্রকাশ করে।

আইইডিসিআর জানায়, দেশে বর্তমানে করোনা বৃদ্ধির কারণ নির্ণয়ের জন্য গত ১ থেকে ২০ এপ্রিল পর্যন্ত একটি গবেষণা পরিচালনা করা হয়। গবেষণায় দেশের ১৪৮ জন কভিড-১৯ পজিটিভ রোগী ও ২৪৫ জন সুস্থ (কভিড-১৯ নেগেটিভ) অংশগ্রহণকারীদের সাক্ষাৎকার নেয়া হয়। উপসর্গযুক্ত রোগীদের উপসর্গ আরম্ভের দিন থেকে এবং উপসর্গহীনদের নমুনা সংগ্রহ দিন থেকে পূর্বের ১৪ দিনের মধ্যে কভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য কারণগুলো পর্যালোচনা করা হয়।

ফল বিশ্লেষণ করে আইইডিসিআর জানায়, যারা বাসার বাইরে কখনো মাস্ক ব্যবহার করেন না তাদের মধ্যে আক্রান্তের হার শতভাগ এবং মাস্কের ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোভিড-১৯ সংক্রমণের আশঙ্কাও কমতে থাকে। কোভিড-১৯ এ আক্রান্তের আশঙ্কা শতভাগ হ্রাসের জন্য সঠিকভাবে মাস্ক ব্যবহারের পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যবিধি (যেমন বিনা প্রয়োজনে ভ্রমণ থেকে বিরত থাকা, জনসমাগম থেকে দূরে থাকা, অন্যদের থেকে শারীরিক দূরত্ব রেখে চলাচল করা ও নিয়মিত হাত পরিষ্কার করা ইত্যাদি) মেনে চলতে হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য