,

স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়া ফের এভারকেয়ারে

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য পরীক্ষার জন্য ফের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।

মঙ্গলবার রাত সাড়ে নয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে অবস্থান করছিলেন। তার সঙ্গে ছিলেন চিকিৎসক টিমের সদস্য অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকী, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও ডাক্তার মোহাম্মদ আল মামুন। বিএনপি নেতাদের মধ্যে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এর আগে বিকেলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্ত খালেদা জিয়ার শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে। সেখানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানোর পর পুনরায় তাকে গুলশানের বাসায় নেয়া হবে।

তার যাওয়া-আসার পথে নিরাপত্তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বরাবর বিএনপির পক্ষ থেকে একটি চিঠি দেয়া হয়।

খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মঙ্গলবার রাত ৮টায় এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে। চিঠিতে হাসপাতালে আসা-যাওয়ার সময় প্রয়োজনীয় নিরাপত্তা দেয়ার অনুরোধ করা হয়।

গত ১১ এপ্রিল খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর গত ১৫ এপ্রিল রাত পৌনে ১০টার দিকে বেগম জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। ১০টার দিকে তার সিটি স্ক্যান করা হয়। রাত ১১টার দিকে গুলশানের বাসা ‘ফিরোজা’য় ফেরেন সাবেক এ প্রধানমন্ত্রী।

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ১৬ দিন পর বিএনপি চেয়ারপারসনের করোনার দ্বিতীয় পরীক্ষার রিপোর্টও ‘পজিটিভ’ আসে। তার চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো। ফুসফুসে কোনও জটিলতা নেই।

আগামী ৫-৬ দিন পর খালেদা জিয়ার তৃতীয় দফায় কোভিড টেস্টের ফলাফল ‘নেগেটিভ’ আসবে এবং তিনি করোনামুক্ত হবেন বলেও আশা প্রকাশ করেন ডা. এফ এম সিদ্দিকী।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি