,

৬ দেশের চিকিৎসাসামগ্রীর মজুত গড়ে তোলার সিদ্ধান্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় চীনের উদ্যোগে দক্ষিণ এশিয়ার পাঁচ দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে মঙ্গলবার বিকেলে। বৈঠকে অংশ নিয়েছে বাংলাদেশসহ পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল। তবে ভারতসহ দক্ষিণ এশিয়ার বাকি তিন দেশ এ উদ্যোগে নেই।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানান, বৈঠকে করোনার টিকাসহ বিভিন্ন চিকিৎসাসামগ্রীর মজুত গড়ে তোলার বিষয়ে একমত হয়েছে ছয়টি দেশ। এছাড়াও কোভিড পরবর্তী দারিদ্রতা দূরীকরণে একসঙ্গে কাজ করবে দেশগুলো।

তিনি আরও জানান, সদস্য দেশগুলোর উদ্যোগে খুব শিগগিরই একটি ইকমার্স প্ল্যাটফর্ম গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া অন্য কোথাও থেকে কোনো দেশ চিকিৎসা সারঞ্জাম আমদানি করতে চাইলে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা করে নিতে হবে।

এছাড়াও বৈঠকে নতুন এই উদ্যোগ ভারতকেও যোগ দিতে চীন আমন্ত্রণ জানিয়েছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য