,

খালেদা জিয়াকে রাতে হাসপাতালে নেয়া হবে

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে। বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

ওই সূত্র জানায়, রাত আটটায় এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হবে।

দ্বিতীয় দফা করোনা পজিটিভ হওয়ার পর গত দুইদিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমে কোনো তথ্য দেননি তার চিকিৎসকরা।

গতকাল (সোমবার) রাত ১১টার দিকে খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তার বাসায় যান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। রাত পৌনে দুইটার দিকে খালেদা জিয়ার বাসা থেকে বের হন তারা।

বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত বিষয়ে জানতে চাইলে ডা. এ জেড এম জাহিদ বলেন, ‘ম্যাডামের ব্যাপারে কোনো তথ্য দেয়ার থাকলে আমরা ব্রিফ করে জানাবো।’

তবে বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে নেয়া হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমার জানা নেই। যেসব উৎসাহী মানুষ আপনাদের তথ্য দেয়, তাদের জিজ্ঞেস করেন।’

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের