শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাছের ঘের থেকে অজগর উদ্ধার

news-image

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় একটি মাছের ঘের থেকে ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের সরোয়ার মোল্লার মাছের ঘের থেকে সাপটি উদ্ধার করে স্থানীয়রা।

পরে রাতে বন বিভাগের সহায়তায় সুন্দরবনে অবমুক্ত করা হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. জয়নাল আদেবদীন বলেন, সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের সরোয়ার মোল্লার মাছের ঘেরের জালে একটি অজগর সাপ আটকা পড়ে। পরে স্থানীয় বন সুরক্ষা বিষয়ক সি পি জি (কমিউনিটি পেট্রোলিং গ্রুপ) ও টাইগার টীমের সদস্যরা সাপটি উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসে। পরে আমরা অজগরটিকে শরণখোলা স্টেশন সংলগ্ন বনে অবমুক্ত করেছি। অজগরটি ১৫ ফুট লম্বা ও ওজন ছিল ২৫ কেজি।

তিনি আরও বলেন, সুন্দরবন ও লোকালয় একই সমতলে হওয়ায় খাদ্যের সন্ধানে অজগর সাপগুলো প্রায়ই গ্রামে চলে আসে। গত ১ বছরে কমপক্ষে ৭০টি অজগর গ্রাম থেকে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা