,

করোনায় বিশ্বে শনাক্ত প্রায় ১৫ কোটি

news-image

অনলাইন ডেস্ক : মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত গোটা বিশ্ব। কয়েকটি দেশে করোনার প্রকোপে আবারও ভয়াবহ অবস্থা ধারণ করেছে। গত একদিনে বিশ্বে নতুন করে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৩১ লাখ ৩৩ হাজার ছাড়িয়েছে।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত করোনায় মারা গেছেন ৩১ লাখ ৩৩ হাজার ৬৩৭ জন। আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ৩৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১২ কোটি ৬০ লাখ ৯৯ হাজার ৮৫৩ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৮৬ হাজার ৬১১ জনের প্রাণ নিয়েছে করোনা। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৪৫ জনের দেহে।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ কোটি ৭৬ লাখ ২৫ হাজার ৭৩৫ জন। মারা গেছেন ১ লাখ ৯৭ হাজার ৮৮০ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ৪৫৬ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৯২ হাজার ২০৪ জন।

করোনাভাইরাস শনাক্তের তালিকায় চারে ইউরোপের দেশ ফ্রান্স। করোনা শনাক্তে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের