,

চীনা প্রতিরক্ষামন্ত্রী ঢাকায়

news-image

নিজস্ব প্রতিবেদক : চীনের স্টেট কাউন্সিলর এবং প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গহ একদিনের সফরে ঢাকায় এসেছেন। মঙ্গলবার সকাল পৌনে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমান অবতরণ করে। এসময় ফেঙ্গহকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

ঢাকা সফরকালে ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা জানাবেন ওয়েই ফেঙ্গহ। এছাড়া রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে বাংলাদেশের সঙ্গে চীনের প্রতিরক্ষা ও টিকা সহযোগিতা আলোচনা প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে।

চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক খুব শক্তিশালী। দু’দেশের সঙ্গে কূটনীতিক, বাণিজ্যিক সম্পর্ক ছাড়াও সামরিক সহযোগিতা ধীরে ধীরে বাড়ছে। চীন থেকে বাংলাদেশ বিপুল পরিমাণে সামরিক সরঞ্জামও কিনে থাকে। এছাড়া ভূরাজনৈতিক কারণেও চীনা প্রতিরক্ষামন্ত্রীর এ সফর বিশেষ গুরুত্বপূর্ণ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য