,

টানা ৪ ম্যাচ পর জয় পেল কেকেআর

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলের চলতি আসরে টানা চার ম্যাচ পর জয়ের মুখ দেখলো কলকাতা নাইট রাইডার্স। সোমবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগে ব্যাট করে কলকাতার সামনে খুব বড় লক্ষ্য দিতে পারেনি পাঞ্জাব।

ইয়ন মরগানের দলের সামনে ১২৪ রানের লক্ষ্য দেয় তারা। এই লক্ষ্যে খেলতে নেমে শুরুতে বেশ বিপদেই পড়েছিল কলকাতা।

মাত্র ১৭ রানেই তারা হারিয়ে ফেলেছিল শুভমন গিল, নিতিশ রানা ও সুনীল নারিনের উইকেট। কিন্তু এরপরই দলের হাল ধরেন অধিনায়ক মরগান ও রাহুল ত্রিপাটি। দুজনের জুটিতে আসে ৬৬ রান। ৭ চারে ৩২ বলে ৪১ রান করে রাহুল ফিরলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মরগান।

শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৪ চার ও ২ ছক্কায় ৪০ বলে ৪৭ রান করেন তিনি। ২ চারে ৬ বলে ১২ রান আসে দিনেশ কার্তিকের ব্যাট থেকে। ২০ বল বাকি থাকতেই ৫ উইকেটের জয় পায় কলকাতা। এবারের আসরে ৬ ম্যাচ খেলে এটি দ্বিতীয় জয় কলকাতার। এই জয়ে পাঞ্জাবকে টপকে পয়েন্ট তালিকার পাঁচে উঠে এসেছে তারা।

এবারের আইপিএলে আহমেদাবাদ পর্বের প্রথম ম্যাচটি জিতে আপাতত তলানি থেকে উঠে এসেছে কলকাতা। মুম্বাই ইন্ডিয়ানস ও পাঞ্জাব কিংসের মতো সমান ৪ পয়েন্ট পেলেও, ছয় ম্যাচ খেলা কলকাতা নেট রান রেটের হিসেবে আছে পঞ্চম স্থানে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা