,

জুনায়েদ আল হাবীব ১০ দিনের রিমান্ডে

news-image

নিজস্ব প্রতিবেদক : তিন মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি জুনায়েদ আল হাবিবের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত এ আদেশ দেন।

তিন মামলায় ১০ দিন করে মোট ৩০ দিনের রিমান্ড চাওয়া হয়। তিন মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এদিন ২০১৩ সালের মতিঝিল থানার মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান হেফাজত নেতা জুনায়েদকে গ্রেপ্তার দেখানোর আবেদনসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন আদালতে। অপরদিকে পল্টন থানার মামলায় তদন্ত কর্মকর্তা পরিদর্শক কামরুল ইালাম আসামি জুনায়েদকে গ্রেপ্তার দেখানোর আবেদনসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

এসময় আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পল্টন থানার চারদিন ও মতিঝিল থানার তিনদিন মোট ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।পল্টন থানায় আরও এক মামলায় জুনায়েদ আল হাবিবের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে, ১৮ এপ্রিল পল্টন থানার নাশকতায় এক মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। গত ১৭ এপ্রিল বারিধারা এলাকার একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে জুনায়েদ আল হাবিবকে গ্রেপ্তার করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য