,

টিসিবির ৪ পণ্য অনলাইনে কেনা যাবে

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকার ই-কমার্সের সহযোগিতায় টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে ভোজ্যতেল, ছোলা, চিনি এবং ডাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সোমবার বাণিজ্য মন্ত্রণালয় ও টিসিবির সহযোগিতায় ই-কমার্স অ্যাসোসিয়েশন (ই-ক্যাব) আয়োজিত ‘মাহে রমজানে ঘরে বসে স্বস্তির বাজার’ নামে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবির ন্যায্যমূল্যের পণ্য মধ্যবিত্তের ঘরে পৌঁছে দেওয়ার জন্য ই-কমার্সের সহযোগিতা নিয়েছে। এর আগে এ প্রক্রিয়ায় পেঁয়াজ ও আম বিক্রয়ের ক্ষেত্রে দেশের মানুষ সুফল পেয়েছে। আশা করা যায়, মানুষ ই-কমার্সের প্রতি আস্থাশীল হবেন। তিনি বলেন, ই-কমার্সের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে ঘরে ঘরে পণ্য পৌঁছে দিচ্ছেন। এটি একটি প্রশংসনীয় কাজ। এ বিপদের সময় মানুষ ঘরে বসে পণ্য কেনার সুযোগ পাচ্ছে।

ই-ক্যাব ডিজিটাল হাট ডটনেটের ৮টি প্রতিষ্ঠানের মাধ্যমে টিসিবির ওই ৪ পণ্য বিক্রি করছে। গতকাল সোমবার থেকে আগামী ৬ মে পর্যন্ত এ কার্যক্রম চলবে। ভোজ্যতেল প্রতি লিটার ১০৮ টাকা, চিনি, ছোলা এবং ডাল ৫৮ টাকা দরে বিক্রি হচ্ছে। একজন ক্রেতা সপ্তাহে ৫ লিটার তেল এবং ৩ কেজি করে চিনি, ছোলা ও ডাল কেনার সুযোগ পাবেন। ডেলিভারি চার্জ ঢাকা শহরে সর্বোচ্চ ৩০ টাকা এবং ঢাকার বাইরে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ঢাকা, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলায় অনলাইনে পণ্য বিক্রয় শুরু হয়েছে।

ই-কমার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শমী কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. জাফর উদ্দীন।

সম্মানিত অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ডব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান ও অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য) এএইচএম শফিকুজ্জামান।

এতে আরও বক্তব্য রাখেন টিসিবির পরিচালক (যুগ্ম সচিব) মইন উদ্দিন আহমেদ, ই-কমার্স অ্যাসোসিয়েশনের পরিচালক জিয়া আশরাফ, স্বপ্ন অনলাইনের পরিচালক শাহেদুল ইসলাম, চালডাল ডটকমের পরিচালক ইশরাত জাহান নাবিলা এবং ই-কমার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব আবদুল ওয়াহেদ তমাল।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের