,

সেই চিঠির জবাব দিলেন মির্জা আব্বাস

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতা এম ইলিয়াস আলী গুম হওয়া নিয়ে মির্জা আব্বাস যে বিস্ফোরক বক্তব্য দিয়েছিলেন, চিঠি দিয়ে তার ব্যাখ্যা চেয়েছিল বিএনপি। কয়েকদিনের মধ্যে সেই চিঠির জবাব দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার দুপুরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে তিনি চিঠি পৌঁছান।

তবে চিঠির বিষয়বস্তু সম্পর্কে কিছু বলতে রাজি হননি তিনি। সূত্র জানায়, চিঠিতে মির্জা আব্বাস বলেন, ‘গত ১৭ এপ্রিল ইলিয়াস আলীকে নিয়ে বক্তব্য দেওয়ার পরদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে আমার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছি। তবুও দল আমার বক্তব্যের ব্যাখ্যা জানতে চেয়েছে। সরকার ও সরকার সমর্থক গণমাধ্যমের বক্তব্যের সঙ্গে মিল রেখে কথা বলে যাচ্ছে দল। কিন্তু আমার বক্তব্য অনুধাবন করেনি, যা অত্যন্ত দুঃখের বিষয়।

জবাবে তিনি আরও বলেন, আমি কখনও বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে কাজ করিনি। দলের দুঃসময়ে দলের জন্য কাজ করেছি নিরলসভাবে। সরকারবিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। ৪৩ বছর আমার সামনে বিএনপি নিয়ে বিরূপ মন্তব্যের কড়া প্রতিবাদ করেছি। তারপরও ৪৩ বছর পর এই প্রথম একটি বক্তব্য নিয়ে দলের ভেতরে আমাকে বিব্রতকর অবস্থায় ফেলা হয়েছে।

চিঠিতে তিনি বলেন, এরপরও আমার কোনো কার্যক্রমে দলের কোনো ক্ষতি হলে এর জন্য আমি দুঃখিত।

কয়েকদিন ধরে ইলিয়াস আলী নিয়ে মির্জা আব্বাসের বক্তব্যে বিএনপির ভেতরে আলোচনা চলছে। দলের তৃণমূল নেতাদের কাছে ‘বিশ্বস্থ ও ত্যাগী’ বলে পরিচিত আব্বাসের এই বক্তব্যকে প্রায় সবাই তার স্বভাবসুলভ সরল মনের বক্তব্য বলেই মনে করছেন। এর সঙ্গে কোনো ষড়যন্ত্র তারা খুঁজে পায়নি। তবে দলের স্থায়ী কমিটির কয়েক সদস্য বিষয়টি নিয়ে বেশি ঘাঁটছেন বলে অভিযোগ কর্মীদের।

যদিও দলের অপর একটি অংশ মনে করছেন, মির্জা আব্বাসের ওই বক্তব্যে ক্ষমতাসীন সরকার অনেকটা ওয়াকওভার পেয়েছে। গুম, খুন নিয়ে ক্ষমতাসীনরা দায়ভার এড়িয়ে যেতে পারছেন। এতে জাতীয় সংসদ কিংবা বিভিন্ন প্ল্যাটফর্মে বিএনপির কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। তার এই বক্তব্যের মধ্য দিয়ে বিএনপি নতুন করে সমস্যার মধ্যে উপনীত হয়েছে বলে মনে করছেন ওই অংশের নেতারা।

গত ১৭ এপ্রিল এক ভার্চুয়াল আলোচনা সভায় ইলিয়াস আলী গুমের জন্য বিএনপিরই কতিপয় নেতাকে দায়ী করেন মির্জা আব্বাস। ওই নেতাদের নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘দলের ভেতরে লুকিয়ে থাকা এই ব্যক্তিদের অনেকেই চেনেন’। ‘আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলীকে গুম করেনি’ এমন মন্তব্যও করেন আব্বাস।

ইলিয়াস আলী গুম হওয়ার আগের রাতে দলের কর্যালয়ে এক ব্যক্তির সঙ্গে মারাত্মক বাগবিতণ্ডা করেন বলে বক্তব্যে জানান মির্জা আব্বাস। তিনি বিএনপি মহাসচিবের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, ইলিয়াস আলী গুমের পেছনে দলের অভ্যন্তরে লুকায়িত ‘বদমায়েশগুলো’কে চিহ্নিত করে ব্যবস্থা নিন।

এ বক্তব্যের ব্যাখ্যা চেয়ে গত বৃহস্পতিবার মির্জা আব্বাসকে চিঠি দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই চিঠিতে তিন কর্মদিবসের মধ্যে তাকে এ বিষয়ে বিএনপি মহাসচিবের কাছে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য